নিজস্ব প্রতিবেদক
উন্মুক্ত স্থানে সব ধরণের অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ
দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একদিনের ব্যবধানে শনাক্ত রোগী দুই হাজার ছাড়িয়েছে। এমন অবস্থায় সংক্রমণে লাগাম টানতে ১১ দফা নির্দেশনা দিয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১৩ জানুয়ারি থেকে উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো এলাকার ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে।
আরও পড়ুন- সারাদেশে ১১ দফা বিধিনিষেধ দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি
দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৩১ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ জন করোনা রোগী। সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২০৮ জন।
আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০
দেশে এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্তে ৩০ জন রোগী শনাক্ত করা হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্তের খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তারা জিম্বাবুয়ে সফর করে দেশে ফেরা নারী ক্রিকেট দলের সদস্য ছিলেন।
এরপর ২৭ ডিসেম্বর একজনের ও গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত হয়। তিনজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ৩১ ডিসেম্বর।
এরপর গত ৬ জানুয়ারি একদিনেই ১০ জনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত হয়। সবশেষ ৮ জানুয়ারি নতুন করে আরেকজনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্তের খবর পাওয়া গেছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























