ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ১২ জানুয়ারি ২০২২
আপডেট: ১৮:১২, ১২ জানুয়ারি ২০২২

‘বিদেশে বসে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদানকারীদের পাসপোর্ট বাতিল করা হবে’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

বিদেশে বসে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদানকারীদের পাসপোর্ট বাতিল করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানিয়েছেন এসকল কর্মকাণ্ড যারা করছেন তাদের তালিকা করা হবে।

বুধবার (১২ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে ব্রিফিংয়ে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

আরও পড়ুন- নতুন করে বাস ভাড়া বাড়ছে না

মন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি অনেকেই বিদেশে বসে মিথ্যাচার করছেন। কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কেউ বক্তব্য দিতে পারেন। কিন্তু তার বা তাদের বক্তব্যের কারণে যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে । আমরা দুটি বিষয় সবসময় পার্থক্য করি, একটা হলো ব্যক্তি আরেকটা রাষ্ট্র। যে কেউ আমার বিরুদ্ধে বক্তব্য দিতেই পারেন। কিন্তু তার দেওয়া বক্তব্য যদি রাষ্ট্রের ক্ষতি করে তাহলে ব্যবস্থা নেবে সরকার। 

আরও পড়ুন- ৬৪ জেলাকে রেড-ইয়েলো-গ্রিন জোনে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর

তিনি বলেন,রাষ্ট্রবিরোধী যেসব কাজ যারা বিদেশে বসে করছে, তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সে জন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে এবং কোনটা রাষ্ট্রবিরোধী কাজ, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যারা সক্রিয়ভাবে এ কাজ করে যাচ্ছে, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ