ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ১৩ জানুয়ারি ২০২২

‘মুক্তি না দিলে জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে’

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেছেন, সরকার খালেদা জিয়াকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙে মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। আমরা খালেদার মুক্তি চাই না। আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে চাই। সারা বাংলার লোকজন খালেদার মুক্তি চায়।

বুধবার (১২ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রংপুর জেলা বিএনপি আয়োজিত গঙ্গাচড়াস্থ বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, করোনার দোহাই দিয়ে সমাবেশ বন্ধ রাখছেন। আন্দোলন চলবে থামবে না। খালেদা জিয়ার যদি সামান্যতম ক্ষতি হয়, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তখন আওয়ামী লীগের টিকেটি খুঁজে পাওয়া যাবে না। তারেক রহমানের নেতৃত্বে আমরা আর একবার মুক্তিযুদ্ধ করবো। জেলের তালা ভেঙ্গে খালেদাকে মুক্ত করবো। 

সমাবেশের প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির যুগ্ম সচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, কালনাগিনীর ছোবলে গণতন্ত্র আজ ধ্বংস হচ্ছে। রংপুর এখনো বিএনপির দখলে। সব মাফিয়ার গড ফাদার শেখ হাসিনা। পৃথিবীর ছোট হয়ে আসছে। আপনার পালাবার পথ থাকবে না। আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই।

তিনি আরও বলেন, সারাদেশের মানুষ আজ জেগেছে। তারা একটি দাবিই করছে সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা। কিন্তু ভোটার বিহীন এই সরকার দেশের মানুষের সেই চাওয়াকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা মুলক মামলা দেখিয়ে তাকে আটক করে রেখেছে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে এই সরকারের টিকিও খুঁজে পাওয়া যাবে না। তিনি আরও বলেন, রংপুরে বিএনপি রাজনৈতিক ভাবে অনেক শক্তিশালী। আজকের এই জনসভাই তরা প্রমাণ। পথে পথে নেতাকর্মীর বাঁধা দেয়া হয়েছে। হয়রানী করা হয়েছে। পুলিশ-প্রশাসনের বাঁধা ডিঙিয়ে আজকের এই সমাবেশ জন সমুদ্রে পরিণত হয়েছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়