ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ১৫ জানুয়ারি ২০২২

রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি কমতে পারে

খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হালকা বৃষ্টির এই প্রবণতা রোববারও অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আর কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নামেনি।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালে হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আরও পড়ুন- লকডাউন দিলে দেশের ক্ষতি হবে, আমরা সেদিকে যেতে চাই না

শনিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। কোথাও কোথাও ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির কারণে চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু/এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন- করোনায় আক্রান্ত মির্জা ফখরুলের বাসার সবাই

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়