ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ১৫ জানুয়ারি ২০২২

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭ জন করোনা রোগী।

শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৮ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে। 

আরও পড়ুন- লকডাউন দিলে দেশের ক্ষতি হবে, আমরা সেদিকে যেতে চাই না

নতুন ৭ জন নিয়ে এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২৯৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ