ঢাকা, শনিবার   ১৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ১৭ জানুয়ারি ২০২২

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫

দেশে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত করা হয়েছে।ফলে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। 

এতে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা চার জন। 

আরও পড়ুন- উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল শাবিপ্রবি

এতে আরও বলা হয়েছে, নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন। তাদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীও রয়েছেন।

গত ১২ জানুয়ারি দেশে প্রথমবারের মতো ঢাকার বাইরে তিনজনের ওমিক্রন শনাক্তের খবর আসে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নমুনা সংগ্রহের পর তাদের জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনে আক্রান্তের কথা জানা যায়। 

এর আগে গত ১০ জানুয়ারি দেশে ৯ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর জানায়। ৮ জানুয়ারি একজনের ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়। তার আগে ৬ জানুয়ারি ১০ জন এবং গত ৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন- ফের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্তের খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তারা জিম্বাবুয়ে সফর করে দেশে ফেরা নারী ক্রিকেট দলের সদস্য ছিলেন।

এরপর ২৭ ডিসেম্বর একজনের ও গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত হয়। তিনজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ৩১ ডিসেম্বর।

এরপর গত ৬ জানুয়ারি একদিনেই ১০ জনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত হয়। সবশেষ ৮ জানুয়ারি নতুন করে আরেকজনের শরীরে ‘ওমিক্রন’ শনাক্তের খবর পাওয়া গেছে। এছাড়া গত ১০ জানুয়ারি দেশে ৯ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর জানা যায়। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়