ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ১৭ জানুয়ারি ২০২২
আপডেট: ১৭:৩৪, ১৭ জানুয়ারি ২০২২

দেশে দৈনিক করোনা সংক্রমণ ৬ হাজার ছাড়াল, ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন করোনা রোগী।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩১ হাজার ৯৮০ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। 

আরও পড়ুন- ৫০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

নতুন ১০ জন নিয়ে এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রামে ২ ও বরিশালে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪২৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জনে।

আরও পড়ুন- দেশে করোনা সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে : স্বাস্থ্যের ডিজি

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ