ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ২৭ জানুয়ারি ২০২২

করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ১৫ জন, শনাক্ত ১৫৮০৭

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮০৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫ জন করোনা রোগী। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৪২৫ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে।

আরও পড়ুন- একাত্তরের গণহত্যার দায়ে পাকিস্তান সেনাবাহিনীর বিচার চায় ভারত

নতুন ১৫ জন নিয়ে এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ২৮৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৩৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়