নিজস্ব প্রতিবেদক
বিএনপি ‘না’ রোগে আক্রান্ত : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি
বিএনপি ‘না’ রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশের উন্নয়নে মানুষ খুশি, কিন্তু বিএনপি অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। দেশের রপ্তানি-উন্নয়ন ও দেশের সুনাম যাতে ক্ষুণ্ন হয় সে জন্য লবিস্ট নিয়োগ করেছে বিএনপি।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন- ‘পত্রিকা খুললেই পরীমণি, খুকুমণি আর দীপু মনিদের কাহিনি’
ড. হাছান মাহমুদ জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ স্বাক্ষরিত চিঠি মার্কিন যুক্তরাষ্টের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। সেসব চিঠিতে তিনি বাংলাদেশকে সাহায্য না দেওয়ার জন্য সুস্পষ্টভাবে বলেছেন। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, একটি দলের মহাসচিব কীভাবে এসব কাজ করতে পারেন? এরা আসলে ষড়যন্ত্রকারী। এরা দেশবিরোধী।
সভায় আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলমান ইউপি নির্বাচনে যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় অবস্থানে হয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। আর যেখানে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় হয়েছে দলীয় প্রার্থী। এতে প্রতীয়মান হয় আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। দেশের মানুষ আওায়মী লীগের ওপর আস্থা রেখেছে বরাবরের মতই।
আরও পড়ুন- লবিস্ট নিয়োগের অর্থ কোথা থেকে এলো, বিএনপিকে জবাব দিতে হবে
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























