নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১২, ২৮ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জে কারখানায় আগুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাত কিলোমটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে এ পথে যাতায়াত করা যাত্রীরা।
মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের মদনপুরে একটি কারখানায় আগুন লেগে যাওয়ায় সড়কটি বন্ধ হয়ে যায়। আর এতেই যানজটের সৃষ্টি হয়।
যানজটে পড়া ঢাকামুখী যাত্রী জনি সাহা বলেন, আমি ফেনী থেকে ঢাকায় আসছিলাম। এখন যানজটে আটকা পড়েছি। গাড়ি নড়ছে না। কতক্ষণ লাগবে কেউ কিছু বলতে পারছে না। ছোট বাচ্চা নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছি।
যানজটে আটকে পড়া ঢাকামুখী আরেক যাত্রী সুমন আজগর জানান, তিনি সন্ধ্যা ৬টা থেকে বসে রয়েছেন। সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। যানজট কখন মুক্ত হয় কে জানে।
আরও পড়ুন- নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, আগুনের কারণে এক পাশে সড়ক বন্ধ আছে। এ কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তবে ঠিক কত কিলোমিটার যানজট সেটা এখনও বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক করা যাচ্ছে না। আমি নিজেও ঘটনাস্থলে আছি।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে ওই কারখানায় আগুন লাগে। চার ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
চিনির কারণে প্রতিবছর সাড়ে তিন কোটি মানুষের মৃত্যু ঘটে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























