ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২২

দেশে ২৪ ঘণ্টায় ৮৩৫৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৪ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৩ জন করোনা রোগী। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪১ হাজার ৬৯৮ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে।

আরও পড়ুন- তাহিরপুরের সাত ইউনিয়নেই নৌকার ভরাডুবি

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ, ১৭ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন। চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ হাজার ৮০০ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জনে। 

আরও পড়ুন- সিনহা হত্যা : প্রদীপ-লিয়াকতের ডেথ রেফারেন্স হাইকোর্টে 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

বাউল পরিচয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ‘সেলিম ফকির’

হাজারো মহিষ ওঠে এই বাজারে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়