ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৩:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২২

ঢাকা-সিলেটসহ ৫ বিভাগে বৃষ্টির প্রবল আশঙ্কা, আরও কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা, সিলেটসহ পাঁচ বিভাগে বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে আজ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া তীব্র শীতে এই বৃষ্টিপাতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানা গেছে।

ঢাকা, ময়মনসিংহ খুলনা, রাজশাহী ও সিলেটে বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, এই পাঁচ বিভাগে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের পর বিকালের দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। সার্বিক তাপমাত্রা কম থাকতে পারে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর সেটি বাড়তে থাকবে।

দেশে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এতে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়াগায় আশিংক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল

 

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

Green Tea
সর্বশেষ