ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০২২

অহেতুক খরচ পরিহার করতে হবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ খরচের বিষয়ে অনেক আগ্রহী। প্রকল্পে কে টাকা দিলো, কত সুদে দিলো, কেন দিলো এসব বিষয়ে সাধারণ মানুষ অনেক খবর রাখেন। এজন্য আমাদের অহেতুক খরচ পরিহার করতে হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাধ্যমে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, অপচয়ের বিষয়ে আমরা পরিবার থেকেও শিক্ষা নিয়ে থাকি। খাবার খাওয়ার সময় যেন অপচয় না হয়, টাকা যেন হিসাব করে খরচ করি এসব শিক্ষা পরিবার থেকেই নিয়ে থাকি। এসব বিষয় আমাদের বর্তমান কর্মক্ষেত্রেও কাজে লাগাতে হবে।

আরও পড়ুন- মৌলভীবাজার শহরের তিন পয়েন্টে করোনা টিকাদান কর্মসূচি শুরু

মন্ত্রী বলেন, আইএমইডি’র বিষয়েও মানুষের আগ্রহ আছে। কোন প্রকল্প কীভাবে মূল্যায়ন হলো তা মানুষ জানতে চায়। বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ জনশুমারিসহ নানা শুমারি ও জরিপ করে থাকে। এসব জরিপের বিষয়ে মানুষ জানতে চায়। তাই কাজগুলো খুব মন দিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

আইএমইডিকে উদ্দেশ্য করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রকল্প ভিজিটের সময় স্বাধীন মতামত দিতে হবে, যেন বস্তুনিষ্ঠ ফলাফল আসে। কারো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। সরকার উন্নয়ন কাজগুলোর প্রতি আন্তরিক। সেজন্য সরকার তদারকি করতে চায়। যা দেশের মানুষের জন্য কল্যাণকর। সরকার আসলে উপলব্ধি করতে চায় উন্নয়ন কাজগুলো মানুষের কতটুকু কাজে লাগছে না।

আরও পড়ুন- খায়রুজ্জামানকে ফেরত পাঠাতে মালয়েশিয়ার স্থগিতাদেশ

তিনি আরও বলেন, রিসার্চের মূল উপাদান হচ্ছে ডাটা। এখানে আলোচনায় ডাটা নিয়ে খেলার কথা এসেছে। আসলে আমাদের ডাটা নিয়ে খেলা করা যাবে না। যেটা বস্তুনিষ্ঠ সেটাই প্রকাশ করতে হবে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়