নিজস্ব প্রতিবেদক
তালিকা চূড়ান্ত করতে বৈঠকে সার্চ কমিটি
নির্বাচন কমিশন গঠেন বৈঠকে বসেছে সার্চ কমিটি। আজকের বৈঠকে চূড়ান্ত ১০ জনের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হতে পারে বলে কমিটি সূত্র জানিয়েছে।
শনিবার বেলা ১১টায় সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়েছে।
সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনও উপস্থিত আছেন।
এর আগে গত শনিবার, রবিবার ও মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।
এদিকে কমিটির আহ্বানে সাড়া দিয়ে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম সোমবার রাতে প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা হয়নি। পরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সেই তালিকা বাছাই করে ৫০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয় বলে কমিটি সূত্রে জানা গেছে। এ ৫০ জনের থেকেই আজ ১০ জনের নাম বাছাই করা হতে পারে। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
১৪ ফেব্রুয়ারি সর্বশেষ ইসির মেয়াদ শেষ হয়েছে। দেশ স্বাধীনের পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মাহিকে ধর্ষণের ইচ্ছা প্রতিমন্ত্রী মুরাদের, হজ্ব থেকে বোরকা পড়ে যা বললেন নায়িকা
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা
মিন্নির কবরের জীবন
অকালে মারা গেলেন পুনিথ রাজকুমার, তার অর্থে চলতো ২৬ টা অনাথ আশ্রম
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























