নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০২২
লালফিতার দৌরাত্ম্যে কাবু বাণিজ্যমন্ত্রী!
লালফিতার দৌরাত্ম্যে নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আক্ষেপ করে বলেছেন, ‘সারাটা জীবন কাজ করে বেরিয়েছি। কিন্তু এখন দেখছি সবখানেই লালফিতার দৌরাত্ম্য বড় বেশি। এতে করে আমি নিজেও কিছুটা কাবু হয়ে গেছি। আমি নিজেও খুব হ্যাপি না। কারণ সরকারের এই চেয়ারে (মন্ত্রিত্ব) বসে মনে হয় এটা কবে বদলাবে? তবে চেষ্টা করা হচ্ছে, আমরা চেষ্টা করছি।’
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রংপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক রংপুর সংলাপ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সিপিডি, সুজন ও ইউএনডিইএফ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি না হওয়াতে পিছিয়ে পড়ছে রংপুর অঞ্চল। এই অঞ্চলে ভারী শিল্প-কলকারখানা নেই। বড় বড় কোম্পানিগুলো এখানে আসতে চায় না। কারণ উৎপাদন খরচ বেশি পড়বে। এর পেছনে যোগাযোগব্যবস্থা, পরিবহন খরচ, গ্যাসসংযোগ না থাকাসহ বিভিন্ন কারণ রয়েছে। তবে এই অঞ্চলের শ্রমিকরা অনেক পরিশ্রমী ও সুশৃঙ্খল। জাতীয় পর্যায়েও এর সুনাম রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘এক সময় সৈয়দপুর বিমানবন্দরে অর্ধেক মানুষও আসত না। যাতায়াতে অনেক কষ্ট হতো, যাত্রী পাওয়া যেত না। কিন্তু এখন সৈয়দপুর বিমানবন্দরে দিনে ১৩-১৭টি ফ্লাইট উঠানামা করছে। ঈদের সময়ে ২২টিরও বেশি হয়ে থাকে। আগামী এক বছরের মধ্যে সেখান থেকে প্রতিদিন অন্তত ৩০টি ফ্লাইট উঠানামা করবে। ইতিমধ্যে সাড়ে ৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিমানবন্দরের মূল ভবনটা হয়ে গেছে। লাউন্স, ব্যাংক বুথসহ অন্যান্য সুযোগ সুবিধাও বেড়েছে। এখন এটি অভ্যন্তরীণ বিমানবন্দর। তবে নেপাল ও ভুটানের ফ্লাইট নিয়ে কথা চলছে, এটিও চালু করা সম্ভব হবে।’
চিনিকল প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘একটি চিনিকলও লাভজনক নয়। এই দেশে যে আখ হয়, তা দিয়ে চিনিকল চালু রাখা সম্ভব নয়। এই খাতে শুধু লোকসান হচ্ছে। এই অবস্থায় চিনিকল শ্রমিকদের বাঁচাতে বিকল্প নিতে হবে। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে চিনিকলগুলো প্রয়োজনে বেসরকারি খাতে চিনি ছাড়া অন্য কিছু উৎপাদন নিয়ে ভাবতে হবে। এতে শ্রমিকরা বেকার থাকবে না, লোকসান বন্ধ হবে। কিন্তু লাল ফিতার দৌরাত্ম্যে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না।’
- আরও পড়ুন- মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল জমা দেওয়ার নিয়ম
তিস্তা নদীর দুই পাশে সাড়ে আট হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে রংপুর অঞ্চলের মানুষকে হতাশ না হতে আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এজন্য প্রধানমন্ত্রী খুব সিরিয়াস। আন্তর্জাতিক একটা ছোট ঝামেলা আছে, একারণে বিলম্ব হচ্ছে। তবে এটা হলে নদীর দুই পাড়ে বিশাল অর্থনৈতিক জোন গড়ে তোলা সম্ভব হবে। এজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।’
এ সময় রংপুর অঞ্চলের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টি করাসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























