ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২২

করোনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ১৯৫১

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫১ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৯ জন করোনা রোগী। 

সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৮ হাজার ৯৭ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনে। এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন- যাবতীয় করোনাবিধি তুলে নিচ্ছে যুক্তরাজ্য

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ হাজার ৬৭৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জনে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়