নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের রাজধানীতে একুশে ফেব্রুয়ারি পালন করলো বাংলাদেশ দূতাবাস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দূতাবাসে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে এ দিনটি পালন করা হয়।
এসময় পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেন।
পাকিস্তান বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী শহিদ মিনারে এ সময় কালোব্যাজ ধারণ করেন দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ। অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, বাণীপাঠ, আলোচনা, ভিডিওচিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আলোচনা পর্বে হাইকমিশনের কর্মকর্তাগণ ভাষা আন্দোলনে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের গৌরবোজ্জ্বল অবদানের কথা ও দিনটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানের বিষয়ে আলোচনা ও এর তাৎপর্য তুলে ধরেন।
হাইকমিশনার সিদ্দিকী তার বক্তৃতায় বাহান্নর ২১ ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদানদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল ভাষা সৈনিকের প্রতি।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























