ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২২

জাতীয় সবজি মেলা শুরু ২৮ ফেব্রুয়ারি

সবজি। ফাইল ছবি

সবজি। ফাইল ছবি

জাতীয় সবজি মেলা শুরু হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’। 

ঢাকায় খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে হবে এ মেলা। সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেয়া হচ্ছে।

 মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী থাকবে। ১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান সবজি মেলায় অংশগ্রহণ করছে। মেলায় রয়েছে সবজি বিক্রি কর্নার। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ ১ কোটি ৯৭ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

মেলা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার সচিবালয়ে স্টিয়ারিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- শুক্রবারও খোলা থাকবে করোনার টিকাকেন্দ্র

সভায় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেলক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ সবজির জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি কৃষক-উৎপাদক, ভোক্তা, পরিবহণকারী, প্রক্রিয়াজাতকারীসহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা প্রয়োজন। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

জাতীয় সবজি মেলা আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কৃষিমন্ত্রী উদ্বোধন করবেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea