ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২

করোনা : দেশে ১৪০৬ জন শনাক্তের দিনে ১১ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১১ জন করোনা রোগী। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬৬৭ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনে। 

আরও পড়ুন - কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা, চলছে তুমুল লড়াই

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৯ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ২ ও সিলেটে ২ জন মারা গেছেন। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৬ হাজার ৯৩৬ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জনে। 

আরও পড়ুন- আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিলেন ১৩ ইউক্রেনীয় সেনা

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea