ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ২৬ ফেব্রুয়ারি ২০২২

আগামী তিনদিনে তাপমাত্রা বাড়বে

দেশে বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল হামিদ মিয়া জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় বিক্ষিপ্তভাবে পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য।

আরও পড়ুন- ইউক্রেনের শক্তিশালী প্রতিরোধ, ৩৫০০ রুশ সেনা নিহত

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea