নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২
চাঞ্চল্যকর অপরাধ উদঘাটনে গোয়েন্দা পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : আইজিপি
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বলেছেন, শুধু ঢাকা মহানগর নয়, দেশের কোথাও কোন ধরনের চাঞ্চল্যকর অপরাধ হলে তা উদঘাটনে গোয়েন্দা পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আইজিপি আজ (২৮ ফেব্রুয়ারি ২০২২) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) নতুন ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
আইজিপি বলেন, গোয়েন্দা পুলিশের জন্য আজকের দিনটি বড় তাৎপর্যপূর্ণ। আপনাদের কাজ করার জন্য একটি ভাল কর্মপরিবেশ তৈরি হয়েছে। সবাইকে এক সাথে সাহসিকতা ও সততার সাথে কাজ করতে হবে। দেশের নাগরিকদের নিরাপত্তা প্রদানে সচেতন থাকতে হবে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে আমাদের কাজ করতে হবে। আমরা দেশ ও জাতির জন্য কাজ করছি, আগামীতেও করবো।
এসবি’র অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশ দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। যেকোন চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটনের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করেছে গোয়েন্দা পুলিশ।
- আরও পড়ুন- ঢাবিতে ৫ মাসে ১৮ শিক্ষার্থীকে নির্যাতন
মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
করোনায় ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন বাবা
ইসলাম ও কুরআনের আলোকে মাতৃভাষা বাংলার গুরুত্ব
ভাইরাল অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে লাউয়াছড়া বনে
বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুতকর্মীকে ব্যাট দিতে মারতে এলেন আওয়ামী লীগ নেতা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























