ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৭, ১ মার্চ ২০২২

করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৭৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন করোনা রোগী। 

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৩ হাজার ৮১৭ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনে।

আরও পড়ুন- সন্ধ্যা ছয়টা থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৯ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ , খুলনায় ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৭ হাজার ৪৬০ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২২ হাজার ১২৫ জনে। 

আরও পড়ুন- মার্চে তীব্র কালবৈশাখীর সম্ভাবনা

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea