নিজস্ব প্রতিবেদক
নিরপেক্ষ থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো রাশিয়া
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবে চাপ থাকার পরও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেছেন, জাতিসংঘের জরুরি অধিবেশনে ভোটাভুটির আগে বাইরের প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
রাশিয়া দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলছিলেন দূত আলেক্সান্ডার। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের এক মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হয়। সেখানে ভোট দেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ।
বাংলাদেশের এই অবস্থানকে তার দেশ কীভাবে মূল্যায়ন করে প্রশ্নের উত্তরে রাশিয়ান রাষ্ট্রদূত বলেন, ‘ওই প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করেছে। এটি প্রশংসা করে রাশিয়া।’
‘ওয়াশিংটনের নিষেধাজ্ঞা শুধু রাশিয়া একার জন্য নয়, বাংলাদেশসহ দেশটির মিত্রদের জন্যও হুমকি তৈরি করেছে। এ পরিস্থিতি সামাল দিয়ে নির্বিঘ্নে মহামাত্রিক সহযোগিতা এগিয়ে নিতে ঢাকা ও মস্কোর মধ্যে আলোচনা হচ্ছে’—যোগ করেন আলেক্সান্ডার মান্টিটস্কি।
রুশ দূত জানান, বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখতে বার্টার বাণিজ্য নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি তৃতীয় দেশের ব্যাংকিং সুবিধা গ্রহণের মতো নানা বিকল্প নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! | বৃদ্ধের কষ্ট
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
শবে বরাত ভাগ্যরজনীর রাত, যে রাতে আল্লাহ মানুষের রিযেক-ধনদৌলত-আয়ু দান করেন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























