ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ৬ জুন ২০২২

স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’ নবায়নের নিবন্ধন বাতিল করেছে এনজিও ব্যুরো

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’ নবায়নের নিবন্ধন বাতিল করেছে এনজিও ব্যুরো

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘অধিকার’ নবায়নের নিবন্ধন বাতিল করেছে এনজিও ব্যুরো। বৈদেশিক অনুদান রেগুলেশন আইন ২০১৬ এর ধারা ৪ (৪) মোতাবেক নবায়নের আবেদনপত্রে অসংগতি থাকা, সময় চাহিত তথ্যাদির সঠিক জবাব ও কাগজপত্র দাখিল না করা এবং রাষ্ট্রের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কাজে সম্পৃক্ত থাকার কারণে "অধিকার" নামের সংস্থাটির নিবন্ধন নবায়নের আবেদন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো। 

এদিকে রোববার এনজিও ব্যুরোর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 'অধিকার' সংস্থাটির নিবন্ধন ২০১৫ সালের মার্চে মেয়াদ শেষ হয়। অধিকার এর নবায়ন না হওয়ার কারণ হিসেবে এনজিও বিষয়ক ব্যুরোর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে-‘সংস্থাটির নিবন্ধন নবায়নের আবেদন যথাযথভাবে কাগজ দাখিল করা হয়নি। সরকার কর্তৃক ধার্যকৃত বর্ধিত ফি সরকারি কোষাগারে জমাপূর্বক চালানের কপি প্রদান করা হয়নি। এনজিও আরো উল্লেখ-করে বৈদেশিক অনুদানে বাস্তবায়িত প্রকল্পের ৮ টি আউট রিপোর্টের উপর উপস্থাপিত আপত্তির অডিট রিপোর্ট দাখিল, অর্থছাড় অপেক্ষা অতিরিক্ত অর্থ গ্রহণে ব্যুরোর অনুমোদন না নেয়া, ১০% এর বেশী ব্যয়ের ক্ষেত্রে সংশোধিত বাজেট অনুমোদনের প্রমাণপত্র দাখিল না করা, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যুরোর অনুমোদন দাখিল না করা। অধিকার পরিচালিত ৩ টি প্রকল্পের কার্যক্রমে আর্থিক লেনদেন ও অসঙ্গতি ও নেতিবাচক কর্মকান্ড বিষয় এনজিও ব্যুরো কর্তৃক জবাব চাওয়া হলেও জবাব গ্রহণযোগ্য না হওয়া । দুর্নীতি দমন কমিশন কর্তৃক ২০১৬ সালে এনজিও বিষয়ক গাইড লাইন/পরিপত্র-২০১২ মোতাবেক ৩ টি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার প্রেক্ষিতে ব্যুরো হতে জবাব চাওয়া হয়। অধিকারের জবাব গ্রহণযোগ্য না হওয়া।’

‘অধিকার’ নামীয় সংস্থা কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে কথিত গুম, খুনসহ বিচার বহির্ভূত বিভিন্ন হত্যার বিষয়ে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যা বহির্বিশ্বে রাষ্ট্রের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুন্ন করে। এ বিষয়ে ওয়েবসাইটে প্রকাশিত বৈদেশিক অনুদানে বাস্তবায়িত প্রকল্পের আটটি আর্থিক নিরীক্ষা প্রতিবেদনের (অডিট রিপোর্ট) ওপর আপত্তির কোনো জবাব বা ব্যাখ্যা না দেওয়া, অধিকার ডট ওআরজি (odhikar.org) নামের ওয়েবসাইটে বাংলাদেশের বিরুদ্ধে ইস্যু তৈরি এবং তিনটি প্রকল্পে আর্থিক লেনদেনে অসঙ্গতি বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিষয়ে যথাযথ জবাব না দেওয়া। 

প্রতিবেদন ছকে উল্লিত সংখ্যক ব্যক্তির নাম ও পূর্ণ নাম, ঠিকানা চাওয়া হলে এবং তা প্রদানে অপারগতাা প্রকাশ করে। এসকল কারণে ‘অধিকার’ সংস্থার সার্বিক কার্যক্রমে সন্তোষজনক না হওয়ায় এনজিও বিষয়ক ব্যুরো ৫ জুন তাদের নবায়ন আবেদন নামঞ্জুর করে।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়