আইনিউজ ডেস্ক
এটাকে গরিবের বাজেট বললেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করেছেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলাতে এই অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট। গণভবনের বাইরে আজ (৯ জুন) বাজেট অধিবেশন শেষে সাংবাদির কাছে এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেছেন, ‘এই বাজেটে নিশ্চয়তা আছে, সোশাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। গতবারের চেয়ে আরও ৭ হাজার কোটি টাকা বেড়েছে, আওতা বাড়ানো হয়েছে। কাজেই এই বাজেট সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। সেখানে সাত হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।’
অর্থমন্ত্রীকে এমন সময়ে বাজেট বাজেট পেশ করতে হয়েছে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তীব্র খাদ্যসংকটের আশঙ্কা করছে জাতিসংঘও।
২০২২-২০২৩ অর্থবছরের বাজেট
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৪ দশমিক ২৫ শতাংশ বেশি। আর মূল বাজেটের চেয়ে এটি ১২ দশমিক ৩২ শতাংশ বেশি। এ অর্থবছরের মূল বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে আনা হয়েছে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকায়।
আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০২২-২৩ এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অর্থমন্ত্রীকে এমন সময়ে বাজেট বাজেট পেশ করতে হয়েছে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তীব্র খাদ্যসংকটের আশঙ্কা করছে জাতিসংঘও।
গত দুটি বাজেট (২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছর) করোনা মহামারির মধ্যে দিয়েছিলেন অর্থমন্ত্রী। এবছর প্রাদুর্ভাব কম থাকায় ধারণা ছিলো চাপমুক্ত একটি বাজেট পেশ করা হবে। কিন্তু চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশেও প্রভাব পড়ায় অর্থমন্ত্রীকে বেশ কিছু চ্যালেঞ্জকে মাথায় রেখে বাজেট উপস্থাপন করতে হয়েছে। তাই লক্ষ করা গেছে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বারবার যুদ্ধের প্রসঙ্গ এসেছে।
আইনিউজ/এইচএ
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে!
ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























