ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৯:৪০, ৯ জুন ২০২২
আপডেট: ১৯:৪৯, ৯ জুন ২০২২

দাম কমতে পারে যেসব পণ্যের

আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটে জনস্বার্থে, দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন পণ্যে থাকছে শুল্ক ছাড় এবং ভ্যাট অব্যাহতি। ফলে স্বর্ণসহ কমতে পারে আরও বেশ কিছু পণ্যের দাম।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবারের বাজেটের মূল স্লোগান ছিলো- ‘কোভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন।’ চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে অর্থনৈতিক মন্দার পূর্বাভাসের মধ্যে পেশ করা এ বাজেটের লক্ষ্য ছিলো বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যে অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে জনজীবনে স্বস্তি ফেরানো।

এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিভিন্ন সুবিধা দিচ্ছে সরকার। বৈদেশিক মূদ্রা সুরক্ষায় বিলাসবহুল পণ্যে আমদানি নিরুৎসাহিত করা হয়েছে এ বাজেটে।

২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে জুয়েলারি শিল্পের প্রসারে স্বর্ণ আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে। ফলে স্বর্ণের দাম বর্তমান বাজার দরের চেয়ে কিছুটা কমতে পারে। তাছাড়া শ্রবণ প্রতিবন্ধীদের শ্রবণ সহায়ক যন্ত্রের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

দাম কমতে পারে যেসব পণ্যের

২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে জুয়েলারি শিল্পের প্রসারে স্বর্ণ আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে। ফলে স্বর্ণের দাম বর্তমান বাজার দরের চেয়ে কিছুটা কমতে পারে। তাছাড়া শ্রবণ প্রতিবন্ধীদের শ্রবণ সহায়ক যন্ত্রের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে কম বাজারে ওই শ্রবণ যন্ত্র পাওয়া যেতে পারে। হুইল চেয়ারে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট, ১০ শতাংশ অগ্রিম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে কমতে পারের হুইল চেয়ারের দাম।

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ও নন-এসি রেস্তোরাঁর ওপর ভ্যাট হার যথাক্রমে ১০ শতাংশ ও ৫ শতাংশ এর পরিবর্তে উভয় ক্ষেত্রে ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে তিন তারকা বা তদূর্ধ্ব মানের হোটেলে অবস্থিত রেস্তোরাঁয় এ ছাড় নেই। এছাড়া বাজেটে শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমতে পারে রড ও কংক্রিট রেডিমিক্স, পশুখাদ্য, পানির ফিল্টার, বিমানের জন্য ব্যবহৃত টায়ার, কাজু-বাদাম ও পেস্তা বাদামের।

এবারের বাজেটের আকার চলতি ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। আর সংশোধিত বাজেটের তুলনায় ৮৪ হাজার ৫৬৪ কোটি টাকা বেশি। নতুন বাজেটে সরকারের আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। আর অনুদানসহ ঘাটতি ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।

আরও পড়ুন- স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিলো মাত্র ৭৮৬ কোটি

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

 

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়