আইনিউজ ডেস্ক
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মারা যাওয়া হজযাত্রীর নাম মো. জাহাঙ্গীর কবির (৫৯)। তার পাসপোর্ট নম্বর- A01012228।
মো. জাহাঙ্গীর কবির চাঁপাইনবাবগঞ্জ মিস্ত্রীপাড়ার বাসিন্দা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সিস্টেমের ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, ১১ জুন মারা যান জাহাঙ্গীর কবির। ১১ জুনই BG3013 ফ্লাইটে জেদ্দা পৌঁছান জাহাঙ্গীর কবির।
এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন।
আরও পড়ুন- দেশে ফের বাড়ছে করোনা, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
চলন্ত ট্রেনে আগুন
রাস্তা পাড়ি দিচ্ছে অজগর, গাড়ি থামিয়ে চালকদের অপেক্ষা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























