Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৫৯, ২০ জুন ২০২২

আগুনে বাংলাদেশ ব্যাংকের নথিপত্রের কোন ক্ষয়ক্ষতি হয়নি 

বাংলদেশ ব্যাংকের দ্বিতীয় সংলগ্নী ভবনের ৪র্থ তলায় লাগা আগুনে ব্যাংকের কোন নথিপত্রের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় সোমবার (২০ জুন) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে পরে রাতে আনুষ্ঠানিক বক্তব্য দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আনুমানিক বিকেল ৬টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের (দ্বিতীয় সংলগ্নী ভবনের ৪র্থ তলা) মেডিকেল সেন্টারে শর্ট সার্কিটের কারণে জরুরি ওষুধ সংরক্ষণাগারের ফ্রিজের কম্প্রেসারে আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশ ব্যাংকের সার্বক্ষণিক দায়িত্বে থাকা রিজার্ভ ফায়ার ব্রিগেড ইউনিট ব্যাংকের নিজস্ব ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে বাংলাদেশ ব্যাংকের নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে পাশেই স্ট্যান্ডবাই থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মতিঝিল এলাকার ওই টহল ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে।

পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। মোট ৪টি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

চলন্ত ট্রেনে আগুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়