Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ৩ জুলাই ২০২২

ওবায়দুল কাদের

সড়কে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না

মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না

মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না

কোনোভাবেই সড়ক ও মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না এবং ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না বলে সতর্ক করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশনা দেন।

বাসভবন থেকে প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।

পদ্মা সেতু চালু হওয়ায় অনেক পশুবাহী যানবাহন এ পথে ঢাকায় আসবে, বিষয়টি বিবেচনায় রাখার উপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, এছাড়াও এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়বে। তাই চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়াতে হবে।

এবারের ঈদে চ্যালেঞ্জ হিসেবে বৃষ্টি আসবে, ধীরগতির পশুবাহী যানবাহন, ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন, সড়কের পাশে পশুর হাট এবং করোনা সংক্রমণ-এসব চ্যালেঞ্জ উত্তরণে সব অংশীজনের মধ্যে সমন্বয় সাধন করতে হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ঈদে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে। তাই ঘরমুখো মানুষকে পরিবহনে যাতায়াতে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো সতর্ক থাকতে হবে।

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি মহল তৎপর, তাদের থেকেও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব।

এ সময় পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, যানবাহন চলাচলে সতর্ক থাকতে হবে, সড়কে গাড়ি যাতে বিকল না হয় সেদিকে নজর রাখতে হবে। যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। ঈদ উপলক্ষে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে যতটা সতর্ক থাকা হয় ঈদের পরে ততটা সতর্ক না থাকায় সড়কে দুর্ঘটনা বেশি হয়, তাই এবিষয়েও নজর দিতে হবে।

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

বাজারে নদীর বিশাল চিতল মাছ

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়