Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ৪ জুলাই ২০২২
আপডেট: ১৩:৪৩, ৪ জুলাই ২০২২

বাংলাদেশ সফরে আসছেন প্রিন্স চার্লস, ঘুরে যাবেন সিলেটেও

প্রিন্স চার্লস বাংলাদেশে এসে সিলেটেও ঘুরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রিন্স চার্লস বাংলাদেশে এসে সিলেটেও ঘুরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন ব্রিটিশ যুবরাজ চার্লস। অক্টোবরে তিনি বাংলাদেশে সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। প্রিন্স চার্লস রাজধানী ঢাকা ও সিলেট শহরে যাবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রিন্স চার্লস আমাকে জানিয়েছেন, তিনি বাংলাদেশে আসছেন। আমি তাকে সিলেটে যাওয়ার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন।’

ব্রিটিশ যুবরাজের সফর সম্পর্কে মোমেন বলেন, ‘প্রিন্স চার্লসের সফরের সময় যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটে দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা দেয়া হবে।’

২৪-২৬ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ৭৩ বছর বয়সী প্রিন্স অব ওয়েলস চার্লসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়।

পররাষ্ট্রমন্ত্রী রবিবার (২ জুলাই) যুক্তরাজ্য, পর্তুগাল ও রুয়ান্ডা সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান।

আইনিউজ/এইচএ

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়