Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ৪ জুলাই ২০২২

টুঙ্গিপাড়ায় পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো পিতৃভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছেলেমেয়েদের সাথে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) বেলা পৌনে বারোটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় প্রবেশ করেন।

এর আগে সোমবার (৪ জুলাই) সকালে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করে। পদ্মা সেতুর ওপর কিছুক্ষণ দাঁড়িয়ে কন্যা পুতুলের সেলফিতে বন্দি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভাই সজীব ওয়াজেদ জয়। প্রায় ৪০ মিনিট বিশ্রামের পর সোয়া ১০টায় সেখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে পাঠানো কর্মসূচিতে সফরসূচি উল্লেখ করা হয়েছে। এতে সকাল আটটায় গণভবন হতে টুঙ্গিপাড়ার উদ্দশে যাত্রা করবেন। সকাল ১১টা টুঙ্গিপাড়ায় উপস্থিতি হওয়ার কথা রয়েছে। এরপর ১১:০৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ গ্রহণ করবেন। ১১:৩৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ। দুপুর দুইটায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ৫টায় ঢাকায় উপস্থিতি হওয়ার কথা উল্লেখ রয়েছে।

২৫ জন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর দুই পাড়ে উপস্থিত থেকে সেতুর উদ্বোধন ঘোষণা করেন। সেদিন তার সঙ্গে ছিলেন তার মেয়ে পুতুল। উদ্বোধনী অনুষ্ঠানেও পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলেন পুতুল। তার আগে মাওয়া প্রান্তে উদ্বোধনের পর মেয়েকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

বাজারে নদীর বিশাল চিতল মাছ

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়