Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ৯ জুলাই ২০২২

রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ভোগান্তি বাংলাদেশে

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। বাংলাদেশও এর বাইরে নয়। এর বিরূপ প্রভাব বাংলাদেশের বাজারেও দেখা দিয়েছে। বিশেষ করে বেড়ে গেছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করে সংকট মোকাবেলার চেষ্টা করছে। বাংলাদেশের কাছেও অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া।

এমন সংকটময় পরিস্থিতিতে বাংলদেশ কোন পথে হাঁটবে; এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করে সংকট মোকাবেলার চেষ্টা করছে; সেই পথে হাঁটবে কিনা বাংলাদেশ- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করবে না। এতে অন্য সমস্যা তৈরি হবে।

তেল ও গ্যাসের বর্তমান সংকট কীভাবে মোকাবেলা করবেন? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা আরও সাশ্রয়ী হব। পাশাপাশি অন্য কোনো দেশ থেকে আমদানি করা যায় কিনা সেই চেষ্টা চলছে। আমার মনে হয় আমরা সাশ্রয়ী হলে এ সংকট উত্তরণ করতে পারব।'

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা

কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা

কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়