আইনিউজ ডেস্ক
‘ঈদ আনন্দে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা নয়’
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশবাসী এবং বিশ্বের যে-ই প্রান্তে বাংলাদেশের নাগরিকগণ জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন, তাদের সবাইকে আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’
ওবায়দুল কাদের রবিবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো অপরদিকে করোনা সংক্রমণরোধে থাকবো সর্বোচ্চ সচেতন।’
ওবায়দুল কাদের বলেন, ‘সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষ ভাবে নজর নজর দিতে হবে।’
ঈদে পরস্পরের সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়, প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই আসুন, আমরা সবাই মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করি।
ওবায়দুল কাদের পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























