হেলাল আহমেদ
আপডেট: ১২:২০, ১২ জুলাই ২০২২
ঈদের ছুটি শেষ, খুলছে অফিস-কাছারি
ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি
তিন দিনের ছুটি শেষ হয়ে গেছে। পূর্ণ আমেজ নিয়ে ফের খুলতে শুরু করেছে অফিস-কাছারি। সোমবার (১১ জুলাই) সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিনদিনের ঈদের ছুটি শেষ হয়েছে। ফলে আজ মঙ্গলবার (১২ জুলাই) থেকে ফের অফিস আদালতে আনাগোনা শুরু হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের।
দুই ঈদে রাজধানীর বেশিরভাগ বাসীন্দাই নাড়ির টানে গ্রামের বাড়িতে ছুটে যান। গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিম ব্যবহারকারীর ঢাকা ত্যাগের তথ্য পাওয়া যায়। ফলে ঈদ এবং ঈদের দিন ঢাকা থাকে একেবারে জনশূন্য।
ঈদের পরদিন (১১ জুলাই) বিকেলে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাটে দেখা যায়, কর্মক্ষেত্রে যোগ দিতে গ্রাম থেকে ঢাকায় ফিরছে মানুষ। অনেকে স্ত্রী, সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়। অনেকে সপরিবারেই ফিরেছেন।
মঙ্গলবার (১২ জুলাই) সকালেও রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ছুটির আমেজ দেখা গেছে। রাস্তা প্রায় ফাঁকা। অল্প সংখ্যক মানুষকে গাড়িতে পাওয়া গেছে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রভাবও রয়েছে। বেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়বে বলে ধারণা করা যায়।
রবিবার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয় ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।
- নভেম্বরে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি
- পবিত্র হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু
- শ্রীলঙ্কার পলাতক প্রধানমন্ত্রী একটি জাহাজে লুকিয়ে আছেন!
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























