Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

ঢাকা, আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ১৪ জুলাই ২০২২

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চলে যাবার ৩ বছর

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর তিন বছর পূর্ণ হলো আজ বৃহস্পতিবার (১৪ জুলাই)। তাঁর বিদায়ের এ দিনটিকে ঘিরে সকাল ৮টায় জাতীয় পার্টির মহাসচিব ও কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর কাকরাইল এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

তবে শ্রদ্ধা নিবেদনের সময় শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দলের বর্তমান চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জিএম কাদেরকে। তিনি কেন আসেননি সেই বিষয়েও কোনো তথ্য জানাতে পারেননি উপস্থিত দলটির নেতাকর্মীরা। তবে নামপ্রকাশে অনচ্ছিুক দুয়েকজন নেতা বলেন, আমরা জানি না। তবে শুনেছি বিকেল ৩টায় মিলাদ-মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি।

এদিকে সাবেক এ রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনা করে কাকরাইল পার্টি অফিসে সকাল থেকে কোরআন তেলাওয়াত চলছে। দলের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান ট্যাপা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

দলটির ৩৯ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ৩ জন এবং ২৬ জন সংসদ সদস্যের মধ্যে ২ জন উপস্থিত ছিলেন। এছাড়া জাপার অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত হননি। এমনকি এরশাদের পরিবারের যেসব দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদেরও দেখা যায়নি। এরা হলেন- জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শরিফা কাদের (জিএম কাদেরের স্ত্রী), যুব সংহতির আহ্বায়ক আসিফ শাহরিয়ার (এরশাদের ভাতিজা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব (জিএম কাদেরের নাতি), যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক আদেল এমপি (এরশাদের ভাগনে), ব্যারিস্টার সারা সাওলিন নিশা (এরশাদের ভাগনি বউ), জিএম কাদেরের ছেলে শাসম কাদের, জিএম কাদেরের উপদেষ্টা টুম্পা (এরশাদের ভাগনি)।

উপস্থিত নেতাকর্মীরা জানান, এরা সবাই এরশাদ পরিবারের সদস্য। জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তারাও এই কর্মসূচিতে আসেননি। বরং ১ হাজার তেহারির প্যাকেট করা হয়েছে, যা দিয়েছেন জাতীয় পার্টির উত্তরের নেতা শফিকুল ইসলাম সেন্টু।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়