Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ২০ জুলাই ২০২২

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭০ জন হাসপাতালে

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুরোগী ২৪৪ জন। তবে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।

আজ বুধবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি ১৪ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি।

বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৮৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৬৬১ জন।

এ বছর গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। চলতি জুলাই মাসে দুই দেন দুজন করে মারা গেছেন। এতে এবার মোট মৃত্যু হলো পাঁচজন।

গত বছর সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। আর মারা যান ১০৫ জন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়