Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ১০ নভেম্বর ২০২২

জামায়াতের আমিরের ছেলেসহ ২ জন ৩ দিনের রিমান্ডে

সিলেট থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ

সিলেট থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ

রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সিলেট থেকে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুইজনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার অন্য আসামি হলেন- আরিফ ফাহিম সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাশার মামলার সুষ্ঠু-তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন।

আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বুধবার (৯ নভেম্বর) জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলেট থেকে জামায়াতের আমির শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিক সাফিউল্লাহকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রাফাত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক বলে জানিয়েছে সিটিটিসি।

আইনিউজ/এইচএ

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়