আইনিউজ ডেস্ক
আপডেট: ১৬:২৫, ১২ নভেম্বর ২০২২
চুরি করে অর্থ সম্পদ বানিয়েছে বিএনপি নেতারা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ায় শরিক হন প্রধানমন্ত্রী
দেশের কল্যাণে রিজার্ভের টাকা ব্যয় হয়েছে, জনগণ ও দেশের জন্যই এই টাকা ব্যয় হয়েছে উল্লেখ করে জানিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য, আমরা সে লক্ষেই কাজ করে যাচ্ছি। অথচ রির্জাভের টাকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীদল। আওয়ামী লীগ সরকার এক টাকাও অপচয় করেনি।
আজ (১২ নভেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজেদের টাকায় উন্নয়ন কাজ করছি। বিএনপির সময় রিজার্ভের ঘাটতি ছিল, সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করে আওয়ামী লীগ সরকার। চুরি করে অর্থ সম্পদ বানিয়েছে বিএনপি নেতারা। আওয়ামী লীগ একটি টাকাও অপচয় করেনি।
তিনি বলেন, করোনার সময়ও আমাদের অর্থনীতি যাতে শক্তিশালী থাকে, তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। সেই সাথে সাথে সকলের কাছে আহ্বান করেছি এক ইঞ্চি জমিও যাতে খালি না থাকে। যেহেতু সারা বিশ্বব্যাপী, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্যাংশন-্কাউন্টার স্যাংশন যার ফলে বিশ্বে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। কাজেই এই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে ফসল উৎপাদন করেতে হবে, খাদ্য উৎপাদন করতে হবে এবং পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা নিতে হবে।
যদিও কখনও বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেয়, আমাদের বাংলাদেশে যাতে কোনও মতেই ধাক্কা না লাগে। আমাদের সাবধানতা আমাদেরই নিতে হবে। সেই সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
মেট্টোরেল করছি, বঙ্গবন্ধু টানেল করছি, এক্সপ্রেসওয়ে তৈরি করছি। সবগুলোর জন্য আমাদের টাকা খরচ হচ্ছে। রিজার্ভের টাকা তো লাগবেই, এটা বাস্তবতা। মানুষের যোগাযোগ যাতে আরও সহজ হয়, পরিবহন চলাচল যাতে আরও সহজ হয়, তারই ব্যবস্থা করছি। আমরা সড়কপথ, নৌপথ ও আকাশপথ সবগুলোরই ব্যাপক উন্নয়ন করেছি। এটা আকাশ থেকে পড়েনি।
তিনি আরও বলেন, বেশিরভাগ কাজ আমরা নিজেদের অর্থ দিয়ে করছি। এজন্য যাতে কারও কাছে হাত পেতে চলতে না হয়। নিজেদের সম্মান নিয়ে আমরা নিজেরা চলবো মাথা উঁচু করে বাংলাদেশ সম্মানের সঙ্গে চলবে। কারণ আমরা মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি, বিজয়ী জাতি হিসেবেই মাথা উঁচু করেই আমাদের চলতে হবে। একথাটা সকলকেই মনে রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, আমাদের দেশের মানুষের কল্যাণটাই আমাদের সব থেকে বড় কথা। স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছি। মানুষ এখন ৩০ প্রকার ওষুধ পায় কমিউনিটি ক্লিনিক থেকে। আমরা ক্লিনিকের মাধ্যমে মানুষকে বিনা পয়সায় ওষুধ দিচ্ছি। অর্থাৎ মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য, সেই কাজই আমরা করে যাচ্ছি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























