Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ১২ নভেম্বর ২০২২

বিএনপি বেশি ফাউল করছে : কাদের

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ডাকে খেলা হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বেশি লাফালাফি করছে। বেশি ফাউল করছে। তাদের বিরুদ্ধে লাল কার্ড দেখাবে বাংলাদেশের জনগণ।

আজ (১২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধক ছিলেন ওবায়দুল।

দেশের সাম্প্রতিক রাজনীতিতে আলোচিত ‘খেলা হবে’ স্লোগান ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকে মনোনয়ন দেবেন, এই বাণিজ্য করছেন। এমপি ও মন্ত্রী বানাবেন বলে বস্তা ভরে টাকা নিচ্ছেন। খেলা হবে, খেলা হবে, বাণিজ্যের বিরুদ্ধে খেলা হবে।’

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে

সেখানে ওবায়দুল কাদের বলেন, হাজার হাজার কোটি টাকা সুইচ ব্যাংকে পাচার করেছেন তারেক রহমান। আমেরিকা থেকে এফবিআই আদালতে সাক্ষ্য দিয়েছেন তারেক রহমান অর্থ পাচারকারী। তারেক রহমান গোপনে মুচলেকা দিয়েছেন যে ‘আর রাজনীতি করব না’।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৫ আগস্টের ‘মাস্টার মাইন্ড’ (মূল পরিকল্পনাকারী) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ২১ আগস্টের মাস্টারমাইন্ড উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকতেন, তাহলে এই হত্যাকাণ্ড হতো না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন বিদেশে চাকরি দিয়ে। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করতে পঞ্চম সংশোধনী করেছেন। খন্দকার মোশতাক আহমদ তার সেনাপতি ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শেখ ফজুলল করিম সেলিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল মামুন সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য সংসদ সদস্য পারভিন জামান ও মেরিনা জাহান, সংসদ সদস্য আরমা দত্ত, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়