Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ১৬ নভেম্বর ২০২২
আপডেট: ১৪:৩৯, ১৬ নভেম্বর ২০২২

আজকাল অনেকেই লেখাচুরি করে লেখক হচ্ছেন

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ এমপি

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ এমপি

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আজকাল অনেকই লেখালেখির ক্ষেত্রে চৌর্যবৃত্তির আশ্রয় নেন। বিভিন্ন লেখা কাট, কপি ও পেস্ট করে নকল করেন, রেফারেন্স দেন না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হোসেন আবদুল মান্নান। তিনি একজন সুলেখক হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এ সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা সংস্কৃতিধারা’ আয়োজিত বিশিষ্ট লেখক ও সাবেক সচিব হোসেন আবদুল মান্নান এর ৬০তম জন্মদিন উপলক্ষ্যে লেখকের রচিত গ্রন্থসমূহের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় কে এম খালিদ বলেন, হোসেন আবদুল মান্নান গল্পের ছলে লেখেন। তাঁর লেখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো রেফারেন্স উল্লেখ করা।

তিনি বলেন, প্রাপ্তিতে পূর্ণ হোক সবার জীবন, অপ্রাপ্তিতে নয়। দীর্ঘ হোক সবার জীবন। মৃত্যুর চেয়ে জীবন বড়। আনন্দ, হাসি, খুশি, সুখ ও সাফল্যে ভরে উঠুক সবার জীবন।

অনুষ্ঠানে  জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন এর সভাপতিত্বে সম্মানিত আলোচক হিসেবে বক্তৃতা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, সাবেক অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান মুকুল, বিশিষ্ট অভিনেত্রী মনিরা ইউসুফ মেমী প্রমুখ।

আইনিউজ/এইচএ

সাহিত্য বিভাগে আরও পড়ুন-

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়