Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ৩০ নভেম্বর ২০২২
আপডেট: ১১:৩৯, ৩০ নভেম্বর ২০২২

আসছে ৪৫তম বিসিএসে ২৩০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি

আজ (৩০ নভেম্বর) দুপুরের পর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেতে পারে।

আজ (৩০ নভেম্বর) দুপুরের পর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেতে পারে।

৪৫তম বিসিএসে ক্যাডার পদে ২৩০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  

আজ (৩০ নভেম্বর) কমিশনের বিশেষ সভায় এ অনুমোদনের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। দুপুরের পর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সংখ্যা অনুমোদন করেছে। এই বিসিএসে ২৩টি ক্যাডারে জনবল নিয়োগ দেওয়া হবে। তবে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন। শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ পাবেন।

সাধারণ বিসিএসের ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়