Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ৩০ নভেম্বর ২০২২

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ফাইল ছবি

ফাইল ছবি

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। ২ হাজার ৩০৯ জন ক্যাডারে, এবং নন-ক্যাডারে ১ হাজার ২২টি শূন্যপদের বিপরীতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আজ (৩০ নভেম্বর) বিপিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে ২৬টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ চিকিৎসক। সহকারী সার্জন পদে ৪৫০ এবং ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

নন-ক্যাডারে মোট ১ হাজার ২২ জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে নবম গ্রেডে ৫০৫ জন, দশম গ্রেডে ৬০ জন, এগারো ও ১২তম গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়