নিজস্ব প্রতিবেদক
মঞ্চ ভেঙে যাওয়ার ঘটনায় ছাত্রলীগের দুঃখ প্রকাশ
ছাত্রলীগের দলীয় লোগো।
ছাত্রলীগের মিলন মেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মঞ্চে ভেঙে পড়ে যায়। এ ঘটনায় কিঞ্চিত ক্ষুব্ধ হয়েছিলেন খোদ ওবায়দুল কাদেরও। তবে অনাকাঙ্খিত এ ঘটনায় আজ দুঃখ প্রকাশ করেছে দেশের বৃহত্তর ছাত্র রাজনৈতিক দল ছাত্রলীগ।
মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আহত জাতীয় নেতা, সাবেক নেতা, বর্তমান নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের জন্য গভীর ব্যথিত বলে জানিয়েছেন সংগঠনটির শীর্ষ দুই নেতা।
আজ শনিবার (৭ জানুয়ারি) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে ছাত্রলীগের এই দুই নেতা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উক্ত ঘটনায় আহত জাতীয় নেতা, সাবেক নেতা, বর্তমান নেতাকর্মী, সংবাদমাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।
বিবৃতিতে বলা হয়, শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশরত্নের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রতি তাদের অভূতপূর্ব প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে অশুভ-অসুর-অন্ধকারের শক্তি ও সন্ত্রাসী-খুনি-জঙ্গিবাদের দোসরদের বিরুদ্ধে ইস্পাত-দৃঢ়ভাবে লড়ে যাওয়ার অঙ্গীকার বাংলাদেশ ছাত্রলীগকে মুগ্ধ করেছে, অনুপ্রেরণা দিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মিলনমেলা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার মঞ্চ ভেঙে পড়ে।
এ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ কয়েকটি সংগঠনের অন্তত ১০ থেকে ১৫ জন নেতা আহত হন।
আই নিউজ/এইচএ
Eye News YouTube Video
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন- ২০০৭-এ ছিলাম আসল জেলে, করোনায় ছিলাম ‘বড় জেলে’
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























