Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ৭ মার্চ ২০২৩

গুলিস্তানে বিস্ফোরণ : নিহত বেড়ে ১১, আহত শতাধিক 

গুলিস্তানের ওই ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছবি- সংগৃহীত

গুলিস্তানের ওই ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছবি- সংগৃহীত

গুলিস্তানের সৈয়দ নজরুল ইসলাম সরণির পাশের সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে- এ পর্যন্ত মোট ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। 

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল চারটা পঞ্চাশ মিনিটের দিকে গুলিস্তানের সৈয়দ নজরুল ইসলাম সরণির পাশের সাত তলা একটি ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।  

ফায়ার সার্ভিস জানিয়েছে মূলত ভবনটির নিচতলায় এ বিস্ফোরণ ঘটেছে। এর প্রভাব দ্বিতীয় তলাতেও পড়েছে। ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোরে ব্রাক ব্যাংকের অফিস রয়েছে।

এদিকে বিস্ফোরণের পরপরই রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ নানাভাবে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়