Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৩০, ৭ মে ২০২৩

ব্রিটে‌নের নতুন রাজা ও রানিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছ

ব্রিটে‌নের তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক উপল‌ক্ষ্যে আন্তরিক অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৬ মে) তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক নি‌য়ে এক অভিনন্দন বার্তা পাঠান।

অভিনন্দন বার্তায়  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব‌লেন, রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক উপলক্ষ্যে আন্তরিক অভিনন্দন জানাতে পে‌রে আমরা সম্মানিত বোধ কর‌ছি। আমরা আপনা‌দের দীর্ঘ, সমৃদ্ধ এবং সুখী রাজত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানা‌চ্ছি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব‌লেন, আপনার (রাজা) স‌ঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ কর‌তে এবং আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করার অপেক্ষায় রয়েছি।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়