ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ২০ মে ২০২৩

দেশে আরও ১৮ জনের করোনা শনাক্ত 

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফলে বাংলাদেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৬০৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয় নি। 

আজ শনিবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২৫ জন।

২৪ ঘণ্টায় ১০৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৩ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়