Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ২১ মে ২০২৩

সুস্থ, সুন্দর জীবন ফিরে পেতে আত্মসমর্পণ করলো ৩১৫ চরমপন্থী 

আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দেন চরমপন্থী সদস্যরা।

আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দেন চরমপন্থী সদস্যরা।

সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে র‍্যাবের আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ৭ জেলার ৩১৫ জন চরমপন্থী সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন সরকার এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করবে। 

আজ রোববার (২১ মে) সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ এর সদর দপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা।

এসময় উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ৭ জেলার পূর্ববাংলার সর্বহারা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) ৩১৫ জন চরমপন্থী ২ শতাধিক অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। এর মধ্যে পাবনা ১৮০, সিরাজগঞ্জে ১১, টাঙ্গাইল ৭৪, রাজবাড়ী ৫৪, মেহেরপুর ২, কুষ্টিয়া ও বগুড়ায় ১ জন করে চরমপন্থী রয়েছেন।

এসময়  র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পালিয়ে বেড়িয়েছেন চরমপন্থীর সদস্যরা। তাই এবার স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেয় তারা। তাই প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ও স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায়  র‍্যাবের উদ্যোগ ৩১৫ জন চরমপন্থীর সদস্য আত্মসমর্পণ করে ও ২ শতাধিক অস্ত্রও জমা দিয়েছেন।

র‍্যাব আরও জানায়, খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ ব্যতীত ছোটখাটো অপরাধগুলো সাধারণ ক্ষমার আওতায় আসবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি হবে। এদিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসতে পেরে খুশি চরমপন্থীর সদস্যার।

র‍্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঙ্গন বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তাদের যাতে মূল ধারায় ফিরিয়ে আনা হয় এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুশিক্ষায় পেয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেদিকে বিবেচনা রেখে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

উদয়ের পথে নামে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে চরমপন্থি পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এরই মধ্যে চরমপন্থী পরিবারের ৩০ জন নারী সদস্যকে স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও মাছ চাষ, গরু বা মুরগির খামার, রিকশা, সেলাই মেশিন প্রদানের মাধ্যমে চরমপন্থী নেতা ও সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, আত্মসমর্পণকারী চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফেরার পথকে মসৃন করতে সকল ভূমিকা পালন করবে সরকার। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে স্বাগতম। একই ভাবে এখনো চরমপন্থা অবলম্বনকারিদের কঠোর হুশিয়ারি দিয়ে বলতে চাই  র‍্যাবকে সকল ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে, আধুনিক করা হচ্ছে, কেউ যদি ভাবেন পালিয়ে পার পাবেন সেটা হবে না।

মন্ত্রী আরো বলেন, ৮০ দশকে চলনবিলসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে চরমপন্থিদের ঘাটি গড়ে ওঠে। নিজেদের আদর্শিক দ্বন্দে এরা নানা নামে বিভক্ত, কিন্তু সন্ত্রাসী কর্মকান্ডে এরা সকলেই এক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রথম চরমপন্থিদের সাধারন ক্ষমা ঘোষনা করে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহিত করে।

র‍্যাব প্রধান খুরশিদ হাসানের সভাপতিত্বে চরমপন্থিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহম্মেদ এমপি, অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত এমপি, তানভির শাকিল জয় এমপি, তানভীর ইমাম এমপি, প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, অধ্যাপক আব্দুল আজিজ এমপি, বাংলাদেশ পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, র‍্যাব প্রধান খুরশিদ হাসান,  র‍্যাব ১২ অধিনায়ক মারুফ হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উদ্ধর্তন কর্মকর্তারা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়