Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২৬ ডিসেম্বর ২০২৩

নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী 

নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী 

নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী 

নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতি হয়, জীবনমানের উন্নয়ন হয়। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।  

প্রধানমন্ত্রী সভায় বলেন, আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই আমরা আপনাদের সেবা দিতে পেরেছি। আপনার নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই প্রত্যেক মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে।

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে যারা নিম্নবিত্ত তাদের জন্য ভর্তুকি মূল্যে খাবার তুলে দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সমাজের প্রতিটিশ্রেণির উন্নয়ন করছি।  

শেখ হাসিনা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু করেছি। সকলের হাতে হাতে আজ মোবাইল। বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছি। এবারও নতুন বছরের ১ জানুয়ারি বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়