Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ২৭ ডিসেম্বর ২০২৩

পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রথম হিন্দু নারী প্রার্থী সাভেরা

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আলোচিত হিন্দু নারী প্রার্থী সাভেরা পারকাশ। ছবি- সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আলোচিত হিন্দু নারী প্রার্থী সাভেরা পারকাশ। ছবি- সংগৃহীত

আর কয়েকদিন পরেই পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন এক হিন্দু নারী। যার নাম সাভেরা পারকাশ। তিনি পাকিস্তানের আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে অংশ নেবেন। 

সাভেরা পারকাশের নির্বাচনে অংশগ্রহণের খবরে সাড়া পড়ে গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও রাজনৈতিক মহলে। বলা হচ্ছে, পাকিস্তানের ইতিহাসে প্রথম হিন্দুধর্মাবলম্বী কোনো নারী, যিনি প্রত্যক্ষ কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন। 

জানা গেছে, আলোচিত হিন্দু প্রার্থী সাভেরা পারকাশ পেশায় একজন চিকিৎসক। তিনি আসন্ন নির্বাচনে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনেরা জেলা থেকে অংশ নেবেন। তাঁর দল হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিপিপির টিকেটে সাভেরা পারকাশ পিকে-২৫ আসন থেকে প্রার্থী হয়েছেন। তিনি পিপিপির বুনেরা জেলা মহিলা শাখার সাধারণ সম্পাদক। 

সাভেরা পারকাশের বাবা সদ্য অবসরপ্রাপ্ত চিকিৎসক ওম পারকাশ পিপিপির একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক বলে বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকার খবরে বলা হয়েছে। তিনি ৩৫ বছর ধরে দলটির সঙ্গে রয়েছেন। প্রার্থী সাভেরা পারকাশের মতে, তিনি বাবার পথ অনুসরণ করে রাজনীতির পথে হেঁটেছেন। তিনি এই অঞ্চলের বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করতে চান। কারণ, সেখানে উন্নয়ন খাতে এখনো নারীদের 'অপমান-অপদস্ত' হতে হয়। 

সাভেরা পারকাশ নিজের প্রার্থী হবার বিষয়েও নেতিবাচক বক্তব্য এসেছে জানিয়ে বলেন, আমাকে নির্বাচন থেকে দাঁড় করাতে দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে তাঁর (সাভেরা পারকাশ) বাবাকে অনুরোধ করা হয়েছিল। 

সাভেরা পারকাশ ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। গত শুক্রবার তিনি মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর প্রার্থীতার বিষয়টি গত সোমবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমের সামনে আসে। এরপর থেকে তাঁকে নিয়ে চর্চা বেড়ে গেছে পাকিস্তানের রাজনৈতিক মহলে। 

উল্লেখ, পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে দেশটিতে যদিও শঙ্কাও রয়েছে অনেক। পাকিস্তানের সাধারণ নির্বাচন কমিশন (ইসিপি) সাম্প্রতিক এক সংশোধনীতে সাধারণ আসনে ৫ শতাংশ নারী প্রার্থী অন্তর্ভুক্ত করা নির্দেশ দিয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়