আই নিউজ ডেস্ক
শুরু হলো ২০২৪ সাল
অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজে ২০২৪ সাল বরণ উৎসবে আতশবাজি। ছবি- সংগৃহীত
ইংরেজি ২০২৩ সাল বিদায় নিয়েছে। আজ থেকে শুরু ২০২৪ সাল। একটি নতুন বছরের শুরু। বিশ্বের নানা প্রান্তের কোটি কোটি মানুষের ভিন্ন আঙ্গিকের উৎসব, উদযাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৪ সাল। নতুন স্বপ্নকে সারথি করে আজ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আরেকটি বছরের দিকে যাত্রা শুরু এ সভ্যতার মানুষের।
বিশ্বব্যাপী ২০২৩ সাল ছিল বিভিন্ন ক্ষেত্রে ঘটনাবহুল। বছরটির কথা বিশ্ববাসীর মনে থাকবে অনেকদিন। রাত ১২টা ১ মিনিটে নতুন বছরকে বরণ করে নিয়েছে সব শ্রেণি-পেশার মানুষ।
২০২৪ সাল বরণ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজে প্রতি বছরের মতোই আয়োজন করা হয় আতশবাজির। বর্ণিল আলোকচ্ছটা উপভোগ করা ছাড়াও একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে হাজারও মানুষ।
নতুন বছর উপলক্ষে এবার ৮ টন আতশবাজি ফোটানো হয় সিডনিতে। নতুন বছরকে সামনে রেখে সিডনিতেই প্রতি বছর বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির আয়োজন হয়। বিভিন্ন দেশের পর্যটকরা সেখানে নতুন বছর উদযাপন করতে যান।
২০২৪ সাল বরণ করেছে জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং ব্রিসবেনবাসীও। জাপানে এবার ১৮ বছর বয়সী প্রায় ১১ লাখ নবীণ নতুন বছরকে বরণ করেছে।
চীন, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং ও ফিলিপিন্সও বিশ্বের অনেক দেশের আগে নতুন বছরে পা রেখেছে।
এদিকে নতুন বছর বরণের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারের আয়োজন। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলসহ সেখানে জোরেশোরেই চলছে উৎসব।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমে বার্তা পাঠিয়ে প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের শুভ কামনা জানাচ্ছেন সবাই।
সারাবিশ্বে পুরনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাপক উৎসবের আয়োজন করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দেশ টোঙ্গা, কিরিবাতিতে ২০২৩ সালকে প্রথম বিদায় জানানো হয় এবং নতুন বছরকে বরণ করা হয়।
সবকিছু ছাপিয়ে নতুন বছরটি জাতির জন্য কল্যাণ ও মঙ্গল বয়ে আনুক সেটাই সবার প্রত্যাশা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























